বিনোদন

৩১ জুলাই ‘শ্রাবণ মেঘের দিন’ উৎসব, রেজিস্ট্রেশন চলছে

২৬ জুলাই ২০২৬
৩১ জুলাই ‘শ্রাবণ মেঘের দিন’ উৎসব, রেজিস্ট্রেশন চলছে
৩১ জুলাই জাতীয় চিত্রশালায় শিশু-কিশোরদের জন্য শিল্প-সংস্কৃতি উৎসব ‘শ্রাবণ মেঘের দিন ২০২৬’ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা ও ওয়ার্কশপে অংশ নিতে রেজিস্ট্রেশন চলছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজে আগামী ৩১ জুলাই দিনব্যাপী শিশু-কিশোর উৎসব ‘শ্রাবণ মেঘের দিন ২০২৬’ অনুষ্ঠিত হবে। জলছবি সংগঠনের আয়োজনে এই উৎসবের মূল লক্ষ্য হলো শিশুদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং আত্মবিশ্বাস বাড়ানো। বর্তমানে উৎসবে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলমান রয়েছে।

উৎসবের আয়োজনে রয়েছে চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা এবং অভিনয় প্রতিযোগিতা। এ ছাড়া পাপেট শো, মাটির কাজের ওয়ার্কশপ এবং ভ্রমণ অভিজ্ঞতা বিনিময় পর্বেরও ব্যবস্থা করা হয়েছে। ভ্রমণ লেখক ও আলোকচিত্রী হোমায়েদ ইসহাক মুন এই পর্বে নিজের ভ্রমণ গল্প শোনাবেন।

উৎসব প্রাঙ্গণে সারা দিন নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মেলা চলবে। দিনের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড পরিবেশনা থাকবে। জলের গানের শিল্পী কনক আদিত্য এবং ‘দ্য কিং’ ব্যান্ডসহ বিভিন্ন শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেবেন। অংশগ্রহণকারী প্রতিটি শিশু-কিশোরকে সনদ প্রদান করা হবে।

শিশু উৎসবশ্রাবণ মেঘের দিনজাতীয় চিত্রশালারেজিস্ট্রেশনশিল্পকলা