জাতীয়

২০১৮ সালের ভোটের ডিসিসহ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

২৭ জুলাই ২০২৬
২০১৮ সালের ভোটের ডিসিসহ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জেলা প্রশাসকের দায়িত্ব পালনকারী ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

প্রশাসনে কর্মরত ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই আদেশের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে এবং সরকারি চাকরি আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসরে যাওয়া কর্মকর্তারা নিয়ম অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

সদ্য অবসরে পাঠানো কর্মকর্তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে ছিলেন। তাঁদের একটি বড় অংশ ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব সামলেছেন।

বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন— মাজেদুর রহমান খান, আবুল ফজল মীর, আসলাম হোসেন, মঈনউল ইসলাম, মোহাম্মদ দাউদুল ইসলাম, মো. শাহরিয়ার, কাজী আবু তাহের, এ জেড এম নুরুল হক, মো. মিজানুর রহমান, মোহাম্মদ ইলিয়াস হোসেন, অঞ্জন চন্দ্র পাল, এ কে এম মামুনুর রশিদ, কামাল হোসেন, মোহাম্মদ আব্দুল আহাদ, মো. জসিম উদ্দিন, সরোজ কুমার নাথ, মো. শহিদুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান, এস এম অজিউর রহমান, মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, মতিউল ইসলাম চৌধুরী, নাজিয়া শিরিন, সুলতানা পারিভীন, আনার কলি মাহবুব, মোহাম্মদ হেলাল হোসেন, সৈয়দা ফারহানা কাইনাইন, সারওয়ার মুর্শেদ চৌধুরী, মাহমুদুল কবীর মুরাদ, আলী আকবর, এস এম আব্দুল কাদের, এস এম ফেরদৌস ও গোপাল চন্দ্র দাশ।

উল্লেখ্য, এর আগে বিগত সরকারের সময় প্রভাবশালী ভূমিকায় থাকা পুলিশের অর্ধশতাধিক কর্মকর্তাকও তিন দফায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সরকারি নিয়ম অনুযায়ী, কোনো কর্মকর্তা ২৫ বছরের চাকরি জীবন শেষ করলে সরকার চাইলে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

যুগ্ম সচিববাধ্যতামূলক অবসরজনপ্রশাসন মন্ত্রণালয়প্রশাসন