রাজনীতি

১১ সরকারি সংস্থার শীর্ষে দলীয় নেতা, পুনর্বাসনের প্রশ্ন

১৩ আগস্ট ২০২৬
বিআইডব্লিউটিসিসহ অন্তত ১১টি সরকারি সংস্থা এবং জেলা পরিষদ ও সিটি করপোরেশনে বিএনপির নেতাদের পদায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ আসন থেকে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন দলটির ধর্মবিষয়ক সহসম্পাদক আবদুল বারী। তবে দল থেকে মনোনয়ন না পাওয়ায় গত মাসে তাঁকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয় বিএনপি সরকার। রাজনৈতিক পদে না আসা কিংবা মনোনয়নবঞ্চিত নেতাদের সরকারি বিভিন্ন সংস্থায় পুনর্বাসন করা হচ্ছে কি না, তা নিয়ে নানা চর্চা শুরু হয়েছে।

শুধু বিআইডব্লিউটিসিই নয়, দেশের অন্তত ১১টি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে দলীয় নেতাদের বসানো হয়েছে। একই সঙ্গে ৬৩টি জেলা পরিষদ এবং ১১টি সিটি করপোরেশনের প্রশাসক পদেও দলীয় নেতাদের দায়িত্ব দিয়েছে সরকার।

সাধারণত স্থানীয় সরকারের জেলা পরিষদ কিংবা সিটি করপোরেশনের চেয়ারম্যান ও মেয়র পদগুলোতে প্রার্থীরা নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পান। অন্যদিকে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালকদের নির্বাচনে অংশ নিতে হয় না, সরকার সরাসরি তাঁদের এসব পদে বসায়।

বিএনপিসরকারি সংস্থানিয়োগরাজনীতিবিআইডব্লিউটিসি