স্বাস্থ্য

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২৫

১৩ আগস্ট ২০২৬
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২৫
২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে এবং গত প্রায় পাঁচ মাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬১৯ জনে।

দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ১,০২৫ শিশুর দেহে এ রোগের উপসর্গ দেখা দিয়েছে, যার মধ্যে ৭৪ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে সংক্রমণ শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে জানানো হয়, নতুন করে প্রাণ হারানো পাঁচ শিশুর মধ্যে ঢাকার ২ জন এবং সিলেট, চট্টগ্রাম ও রংপুরের ১ জন করে শিশু রয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ মাসে হাম ও এর উপসর্গ নিয়ে ৮৯০ জন শিশু মারা গেল।

পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ মাসে ১,৪০,০৭৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দেয় এবং ১৭,৫৪৩ জনের দেহে সরাসরি রোগটি শনাক্ত হয়। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১,৫৭,৬১৯ জনে। এ সময়ের মধ্যে ১,২১,৯০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে এবং চিকিৎসা শেষে ১,১৭,৬৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৮৯৫ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৬৩ জন শিশু।

হামস্বাস্থ্য অধিদপ্তরশিশু চিকিৎসারোগব্যাধি