জাতীয়

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী আটক

২৭ জুলাই ২০২৬
সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল ছাত্রলীগের কর্মীরা। এ সময় পুলিশ তাদের আটক করে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১২ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছে রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল, সূর্য্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া ও যোবায়ের হোসেন। এরা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল ছাত্রলীগের কর্মীরা। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। পালানোর চেষ্টাকালে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের আটক করে।

সোনারগাঁ থানার আওতাধীন তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসীমউদ্দিন জানান, মিছিলের প্রস্তুতিকালেই তাদের আটক করা হয়েছে এবং থানায় হস্তান্তরের জন্য পাঠানো হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের এখনো থানায় পৌঁছাতে দেয়।

ছাত্রলীগসোনারগাঁআটকনারায়ণগঞ্জপুলিশ