জাতীয়

সীতাকুণ্ডে লরিতে আগুন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত

২৮ জুলাই ২০২৬
সীতাকুণ্ডে লরিতে আগুন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে স্ক্র্যাপবাহী এক লরিতে অগ্নিকাণ্ডে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম অংশের সীতাকুণ্ডে পণ্যবাহী একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড় ছয়টার দিকে ফৌজদারহাট পদচারী–সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গাড়িটির কেবিনের অংশ পুরোপুরি পুড়ে যায় এবং কিছু সময়ের জন্য ঢাকামুখী লেনে গাড়ি চলাচল বন্ধ থাকে।

হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম বন্দর থেকে স্ক্র্যাপ বোঝাই করে গাড়িটি সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকার একেএস স্টিল মিলের দিকে যাচ্ছিল। ফৌজদারহাট পদচারী-সেতুতে ওঠার পর লরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং একপর্যায়ে আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে সড়ক থেকে লরিটি সরানোর কাজ শুরু করে এবং পরবর্তীতে একটি লেনে আবার যান চলাচল চালু করা হয়।

দুর্ঘটনার পর আবুল খায়ের গ্রুপের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করতে কারখানার প্রকৌশলীরা কাজ করছেন। প্রাথমিকভাবে এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা ধারণা করছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসীতাকুণ্ডলরিতে আগুনঅগ্নিকাণ্ড