অর্থনীতি

সিঙ্গাপুর থেকে ৯৫০ কোটি টাকার এলএনজি কিনছে সরকার

৩০ জুলাই ২০২৬
সিঙ্গাপুর থেকে ৯৫০ কোটি টাকার এলএনজি কিনছে সরকার
দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুরের ভিটল এশিয়া থেকে প্রায় ৯৫০ কোটি টাকায় এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৫০ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় এলএনজি আমদানির এই প্রস্তাবটি অনুমোদন পায়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।

অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী, আমদানিকৃত এই এক কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি থাকবে।

এলএনজিজ্বালানিঅর্থ মন্ত্রণালয়ভিটল এশিয়াআমদানি