সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ঢাকায় গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একাধিক মামলার আসামি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন মামলায় যুক্ত থাকার অভিযোগে তাঁকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।
সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজস্ব বাসা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে গ্রেপ্তারের এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার এই আওয়ামী লীগ নেতার নামে আগের একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।