রাজনীতি

শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির কথা বলার তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২৬ জুলাই ২০২৬
শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির কথা বলার তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন—এমন কোনো প্রমাণ সরকারের কাছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

চিকিৎসা নিতে লন্ডনে যাওয়া সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনে যোগাযোগের কোনো তথ্য বা প্রমাণ সরকারের কাছে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সংবাদমাধ্যমে বিষয়টি তিনি দেখলেও এই দাবির সপক্ষে সরকারের কাছে কোনো তথ্য নেই। ইন্টারনেটের যুগে কথা বলতে লন্ডনে যাওয়ার প্রয়োজন পড়ে না বলেও তিনি উল্লেখ করেন।

সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের বিষয়ে বিরোধীদের দাবির কথা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক বক্তব্য প্রকাশ ও প্রতিবাদ করার স্বাধীনতা সবারই রয়েছে। তবে সংবিধান অনুযায়ী পদে থাকাকালে রাষ্ট্রপতি দায়মুক্তি পান, তাই আদালতে তাঁর বিরুদ্ধে কোনো মামলা করা যায় না। তবে রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো অভিযোগ থাকলে তা আইনের নিয়মেই চলবে। তিনি আরও জানান, পদত্যাগী রাষ্ট্রপতি আইন অনুযায়ী ৬ মাসের জন্য এসএসএফ, পিজিআর ও পুলিশ নিরাপত্তাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

সংবাদ সম্মেলনে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাঁকে ফেরত আনতে সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং রয়্যাল কোর্টের চাওয়া অতিরিক্ত তথ্য দ্রুত পাঠানো হবে। এছাড়া মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধারের ঘটনার সাথে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসবের কোনো সম্পর্ক নেই বলে তিনি নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীমো. সাহাবুদ্দিনশেখ হাসিনাবেনজীর আহমেদসচিবালয়