রাবিতে মারধরের শিকার ২ শিক্ষার্থীকে ছাত্রলীগের মামলায় গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মারধরের শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে নিষিদ্ধ ছাত্রলীগের এক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারধরের শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তাঁদের এই গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের হাতে ওই শিক্ষার্থীরা মারধরের শিকার হন বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় শিক্ষার্থীদের ওপর এই হামলার ঘটনাকে 'মব সন্ত্রাস' হিসেবে বর্ণনা করেছে ক্যাম্পাসের বেশ কয়েকটি ছাত্রসংগঠন। একই সঙ্গে তাঁরা ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান।