রাজবাড়ীতে কোটি টাকা আত্মসাৎ করে পলাতক ডাকঘরের লেটার রাইটার

রাজবাড়ী জেলার প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধা গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ করে পলাতক। অর্থ ফেরতের দাবিতে ভুক্তভোগীরা ধরনা দিচ্ছেন।
রাজবাড়ী জেলার প্রধান ডাকঘরের এক ‘লেটার রাইটার’ এর বিরুদ্ধে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ জানাজানির পর থেকে অভিযুক্ত শিহাব মৃধা পলাতক অবস্থায় আছেন।
অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত এই লেটার রাইটার রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রশোড়া বাঘিয়া গ্রামের বাসিন্দা। ডাকঘরে কাজের সুবিধার্থে তাকে অস্থায়ীভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, যদিও এটি কোনো রাজস্বভুক্ত বা স্থায়ী পদ নয়।
অর্থ ফেরতের দাবিতে ভুক্তভোগী গ্রাহকরা প্রধান ডাকঘরে ধরনা দেওয়াসহ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা তাদের হস্তগত অর্থ ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।