আন্তর্জাতিক

যুদ্ধ ও নিষেধাজ্ঞায় টিকে আছে ইরানের অর্থনীতি, কিন্তু সাধারণ মানুষের জীবন কষ্টকর

২৯ জুলাই ২০২৬
যুদ্ধ ও নিষেধাজ্ঞায় টিকে আছে ইরানের অর্থনীতি, কিন্তু সাধারণ মানুষের জীবন কষ্টকর
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের অর্থনীতি টিকে থাকলেও সাধারণ মানুষ মূল্যস্ফীতি ও অনিশ্চয়তার শিকার হচ্ছে।

পাঁচ মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ এবং দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের অর্থনীতি এখনো ধ্বংস হয়নি। তবে এই টিকে থাকার পেছনে দেশটির সাধারণ মানুষকে চড়া মূল্য দিতে হচ্ছে। কোটি কোটি ইরানি নাগরিক জীবিকা উপার্জন, নিত্যপ্রয়োজনীয় খরচ এবং ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন।

প্রায় ৯ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ ইরান বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক। পশ্চিমা বিশ্বের সঙ্গে বৈরী সম্পর্ক ও নিষেধাজ্ঞার কারণে দেশটি কেবল তেলের ওপর নির্ভর না করে কৃষি, উৎপাদনশিল্প ও সেবা খাতকে শক্তিশালী করেছে। স্বনির্ভরতার নীতি, সীমান্ত-বাণিজ্য, অনানুষ্ঠানিক তেল রপ্তানি, সমুদ্রপথের বাণিজ্য এবং বিশাল অনানুষ্ঠানিক শ্রমবাজার অর্থনীতি সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তবে এই অর্থনৈতিক স্থিতিশীলতার আড়ালে সাধারণ মানুষের জীবনযাপন আরও কষ্টকর হয়ে উঠছে। এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা, গত বছরের জুনে শুরু হওয়া দুটি যুদ্ধ, দেশজুড়ে বিক্ষোভ, হাজারো মানুষের প্রাণহানি এবং বারবার ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে মানুষের আয়রোজগার ও জীবনমানের মারাত্মক ক্ষতি হচ্ছে।

ইরানঅর্থনীতিনিষেধাজ্ঞাযুদ্ধমূল্যস্ফীতি