আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে কাজ করতে লাখ ডলার ফি দিতে হতে পারে

৩ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে ওপিটি কর্মসূচির আওতায় কাজ করতে চাইলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ১ লাখ ডলার ফি দিতে হতে পারে বলে প্রস্তাব বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সমাপ্তির পর দেশটিতে কর্মজীবন গড়তে চাইলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ১ লাখ ডলার ফি পরিশোধ করতে হতে পারে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এই ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে। অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচির আওতায় কাজের অনুমতি নেওয়ার ক্ষেত্রে এই ফি প্রযোজ্য হতে পারে।

ওপিটি কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী বিদেশি শিক্ষার্থীরা তাদের পড়াশোনার সাথে সম্পর্কিত কাজে যুক্ত হতে পারেন। সাধারণত এই কর্মসূচির মেয়াদ এক থেকে তিন বছর পর্যন্ত নির্ধারণ করা হয়।

যুক্তরাষ্ট্রশিক্ষার্থীওপিটিট্রাম্প প্রশাসনফি