যশোরে এমপির বাড়িতে হামলা, তালা লাগানো প্রধান ফটক

মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের মদদ আছে বলে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ উত্থাপন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনার প্রতিবাদে জামায়াতের নেতা-কর্মীরা যশোর শহরে বিক্ষোভ মিছিল করেন। সংসদ সদস্য গোলাম রসুল একই সাথে জেলা জামায়াতের আমির। তাঁর বাসভবন অবস্থিত যশোর শহরের নীলগঞ্জ এলাকায় আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও একটি মসজিদ রয়েছে।
আজ বেলা ১১টার দিকে গোলাম রসুল ও তাঁর মেয়ে মাদ্রাসায় প্রবেশের সময় বিরোধে জড়িয়ে পড়েন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হন। পরিস্থিতি উত্তেজনা দেখে সংসদ সদস্য ও তাঁর মেয়ে বাসভবনের মূল ফটক বন্ধ করে ভেতরে চলে যান। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী তাঁদের বাসভবন ভাঙচুর করেন।