আন্তর্জাতিক

মরক্কোর ফুটবলপ্রধান লেকজা কি পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন

১১ আগস্ট ২০২৬
মরক্কোর ফুটবলপ্রধান লেকজা কি পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন
মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফাউজি লেকজা রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, যা আগামী নির্বাচনে তাঁকে প্রধানমন্ত্রীর দৌড়ে নামাতে পারে।

আগামী ২৩ সেপ্টেম্বর মরক্কোতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশজুড়ে নির্বাচনী প্রস্তুতি চললেও এবারের নির্বাচনে দলীয় আদর্শ বা কর্মসূচির চেয়ে আরেকটি বিষয় বেশি আলোচিত হচ্ছে।

মরক্কোর বাজেটবিষয়ক প্রতিমন্ত্রী ফাউজি লেকজা দলীয় রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বজুড়ে তিনি রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) সভাপতি হিসেবে বেশি পরিচিত।

সম্প্রতি লেকজা অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টিতে (পিএএম) যোগ দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত দেশটির রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে।

মরক্কোফুটবলনির্বাচনফাউজি লেকজারাজনীতি