অর্থনীতি

ব্যবসায়ীদের দাবির মুখে এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক

২ আগস্ট ২০২৬
ব্যবসায়ীদের দাবির মুখে এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ব্যবসায়িক সমাজ থেকেই এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. ফজলুল হক।

ব্যবসায়ী সমাজের জোরালো দাবির মুখে অবশেষে তাদের মধ্য থেকেই শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে মো. ফজলুল হককে নিয়োগ দিয়েছে সরকার। রোববার সকালে রাজধানী মতিঝিলের ফেডারেশন ভবনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের নতুন পদের দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পরপরই নতুন প্রশাসক এফবিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। মো. ফজলুল হক নারায়ণগঞ্জের পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন।

তৈরি পোশাক খাতের এই ব্যবসায়ী এর আগে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সংগে যুক্ত আছেন।

এফবিসিসিআইপ্রশাসকফজলুল হকঅর্থনীতিবিকেএমইএ