জাতীয়

বেহেশতে গেলেও থাকবে আমল না করার আফসোস

৭ আগস্ট ২০২৬
বেহেশতে গেলেও থাকবে আমল না করার আফসোস
কোরআন অনুযায়ী বেহেশতে মর্যাদা নির্ভর করে আমলের ওপর। ভালো কাজ না করলে উঁচু স্তর পাওয়া যাবে না, যা পরকালে আফসোসের কারণ হবে।

বেহেশতকে চিরসুখের আবাস বলা হয়, যেখানে কোনো দুঃখ বা অভাব নেই। তবুও কোরআন জানায়, বেহেশতে প্রবেশের পর মানুষের একটি আফসোস থাকবে। সেটি হলো দুনিয়ায় থাকতে আরও বেশি ভালো আমল না করে আসার বিষয়টি।

জান্নাতে সকলের মর্যাদা সমান নয়, বরং তা নির্ভর করে ব্যক্তির আমলের ওপর। সুরা আহকাফের আয়াতে বলা হয়েছে, প্রত্যেকের জন্য তার আমল অনুযায়ী মর্যাদা রয়েছে এবং আল্লাহ তাদের প্রতি কোনো অন্যায় করবেন না। আরবি শব্দ ‘দারাজাত’-এর অর্থ স্তর বা সিঁড়ি। বেহেশতে ১০০টির বেশি স্তর রয়েছে, যেখানে যত বেশি ভালো আমল করা হবে, তত উঁচু স্তরে অবস্থান করা সম্ভব।

এখানেই আফসোসের উৎপত্তি। বেহেশতে গিয়ে মানুষ বুঝতে পারবে, আরও বেশি ভালো কাজ করলে আরও উঁচু স্তর পাওয়া যেত। কিন্তু সেদিন আর আমল করার বা ফিরে আসার কোনো সুযোগ থাকে না।

দুনিয়া হলো বীজ বোনার সময় আর আখেরাত হলো ফসল তোলার সময়। সুরা শুরার আয়াতে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যে পরকালের জন্য আমল করে, তার প্রতিদান তিনি বহু গুণ বাড়িয়ে দেন। যেমন একটি বীজ থেকে সাত শ শস্য জন্মায়, তেমনই একটি আমলের সওয়াবও বহুগুণ বৃদ্ধি পায়। অন্যদিকে, কেবল দুনিয়ার পেছনে ছুটলে সেখানে কিছু পাওয়া গেলেও পরকালে তার কোনো অংশ থাকে না।

বেহেশতআমলকোরআনপরকালমর্যাদা