জাতীয়

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

২৭ জুলাই ২০২৬
বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাতা এবং অনুদান বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক সম্মানী ভাতাসহ যাবতীয় আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে এ বিষয়ক একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।

ঘোষিত নতুন হার অনুযায়ী, বিভিন্ন ক্যাটাগরির মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য বরাদ্দ করা মাসিক ভাতা, উৎসব ভাতা ও চিকিৎসা সহায়তার অর্থ বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি মহান বিজয় দিবস এবং পহেলা বৈশাখে প্রদেয় বিশেষ অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে, যা ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করার সিদ্ধান্ত রয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ এবং এ বিষয়ক প্রচলিত নীতিমালার আলোকেই সরকারি এই ভাতা ও অনুদান পুনর্নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাসম্মানী ভাতামুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়প্রজ্ঞাপন