জাতীয়

বিপদের তীব্রতায় মৃত্যু কামনা: ইসলামি দৃষ্টিভঙ্গি

৮ আগস্ট ২০২৬
বিপদের তীব্রতায় মৃত্যু কামনা: ইসলামি দৃষ্টিভঙ্গি
জীবনের কঠিন পরীক্ষায় মৃত্যু কামনা করা স্বাভাবিক হলেও, ইসলাম বিশ্বাস করে প্রতিটি বিপদ আল্লাহর ইচ্ছা। রাসুল (সা.)-এর জীবন থেকে শেখা যায় কীভাবে শোককে ঈমানের শক্তি বানানো যায়।

জীবনে যখন বিপদের ঢেউ একের পর এক আছড়ে পড়ে, তখন মানুষ সহ্য করতে না পেরে মৃত্যুর আশা করে। এমন পরিস্থিতিতে অনেকেই মনের গভীর থেকে বলে ওঠেন, এই কষ্টের জীবনের চেয়ে মৃত্যুই শ্রেয়।

তবে ইসলামি বিশ্বাস অনুযায়ী, মুমিনের দৃষ্টিভঙ্গি ভিন্ন। সে বিশ্বাস করে দুনিয়ার ঘটনাবলী কেবল দৃশ্যমান কারণে সীমাবদ্ধ নয়; এর পেছনে রয়েছে সর্বজ্ঞ ও প্রজ্ঞাবান আল্লাহর ইচ্ছা ও সিদ্ধান্ত।

রাসুল (সা.)-এর জীবন এই বিষয়ে বড় শিক্ষা। তিনি তার ৭ সন্তানের মধ্যে ৬ জনকে হারিয়েছেন। একই বছরে তাঁর প্রিয় স্ত্রী খাদিজা (রা.) ও চাচা আবু তালিবের মৃত্যুতে তিনি গভীর শোকের শিকার হয়েছেন। তায়েফে গিয়ে তিনি রক্তাক্ত অবস্থায় ফিরে এসেছেন।

তবুও রাসুল (সা.) এই সব কষ্ট ও বিপদকে আল্লাহর দিকে ফিরে যাওয়ার এবং ঈমানকে শক্তিশালী করার উপলক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন।

ইসলামরাসুলশোকঈমানজীবন