রাজনীতি

বগুড়ায় আদালত চত্বরে এনসিপির সাবেক নেতা সালাউদ্দিনকে ডিম নিক্ষেপ

৫ আগস্ট ২০২৬
বগুড়ায় আদালত চত্বরে এনসিপির সাবেক নেতা সালাউদ্দিনকে ডিম নিক্ষেপ
বগুড়া আদালতে শুনানি শেষে কারাগারে নেওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির পদ হারানো নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে ডিম ছুড়েছেন ছাত্রদল কর্মীরা।

বগুড়ার আদালত প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ থেকে অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে লক্ষ্য করে ডিম ছুড়েছেন ছাত্রদল কর্মীরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

এর আগে সালাউদ্দিনকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে উপস্থাপন করা হয়। সেখানে শুনানি সম্পন্ন হওয়ার পর বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী তানভীরকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় ডিম নিক্ষেপের ঘটনাটি ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আদালতের পরিদর্শক শহিদুল ইসলাম।

বগুড়াছাত্রদলএনসিপিগাজী সালাউদ্দিনআদালত