শিক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: বিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রস্তুতি

২৭ জুলাই ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: বিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রস্তুতি
২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো।

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের সহায়তায় প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন ও তার উত্তর তৈরি করা হয়েছে। প্রশ্নটি জলজ পরিবেশের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর শারীরিক ও অভিযোজনগত বৈশিষ্ট্য কেন্দ্রিক।

জলজ পরিবেশের উদ্ভিদের ক্ষেত্রে কিছু বিশেষ বৈশিষ্ট্য লক্ষ করা যায়। এসব উদ্ভিদ যাতে পানিতে সহজে ভেসে থাকতে পারে, সে জন্য এদের দেহে প্রচুর বায়ুকুঠুরি থাকে। এ ছাড়া এই পরিবেশের অধিকাংশ উদ্ভিদ অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করে থাকে।

অন্যদিকে জলজ প্রাণীদের বেঁচে থাকার উপযোগী নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। পানিতে স্বাচ্ছন্দ্যে ভেসে থাকার জন্য এসব প্রাণীর দেহে বায়ুতথলি বা পটকা উপস্থিত থাকে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষাপরীক্ষার প্রস্তুতিপ্রাথমিক বিজ্ঞানঅভিযোজনশিক্ষা