আন্তর্জাতিক

পশ্চিম তীরে দুই মসজিদে আগুন, হিব্রুতে 'প্রতিশোধ' লিখে গেল ইসরায়েলিরা

২৬ জুলাই ২০২৬
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস ও তুলকারেম এলাকায় গতকাল রাতে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার দিবাগত রাতে নাবলুস ও তুলকারেম এলাকার দুটি মসজিদে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

নাবলুস শহরের দক্ষিণে অবস্থিত কুসরা শহরের মেয়র আবদেল আজিম ওয়াদি বার্তা সংস্থা এএফপিকে জানান, স্থানীয় একটি নির্মাণাধীন মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আগুন ধরিয়ে দেয়।

মেয়র আরও জানান, আগুনে মসজিদের প্রবেশপথ পুড়ে গেছে এবং নির্মাণকাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে পলায়নের আগে হামলাকারীরা মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ শব্দসহ বিভিন্ন স্লোগান লিখে রেখে যায়।

পশ্চিম তীরমসজিদে আগুনইসরায়েলফিলিস্তিননাবলুস