রাজনীতি

পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

১০ আগস্ট ২০২৬
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বলে দলের সূত্র নিশ্চিত করেছে।

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। দলের উচ্চপর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানায়, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মনোনয়ন চূড়ান্ত করেছেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্রে প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষর বা লিখিত সম্মতি বিবৃতি জমা দিতে হয়।

এ বিষয়ে সূত্রের দাবি, মির্জা ফখরুল গত শনিবার ওই সম্মতি বিবৃতিতে সই করেছেন।

মির্জা ফখরুলরাষ্ট্রপতিবিএনপিতারেক রহমানমনোনয়ন