বিনোদন

নরওয়েতে নিউ নরডিক ফিল্মসের ৩২তম আসর, দেখা যাবে ৫১টি প্রজেক্ট

১৩ আগস্ট ২০২৬
নরওয়েতে নিউ নরডিক ফিল্মসের ৩২তম আসর, দেখা যাবে ৫১টি প্রজেক্ট
নরওয়ের হাউগেসুন্দে ২৫ থেকে ২৮ আগস্ট আয়োজিত নিউ নরডিক ফিল্মসের ৩২তম আসরে নরডিক অঞ্চলের ৫১টি আলোচিত চলচ্চিত্র প্রকল্প তুলে ধরা হবে।

নরওয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ 'নিউ নরডিক ফিল্মস'-এর ৩২তম আসরের পূর্ণাঙ্গ তালিকা উন্মোচন করা হয়েছে। আগামী ২৫ থেকে ২৮ আগস্ট পর্যন্ত হাউগেসুন্দে এই বাজার অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বজুড়ে চলচ্চিত্র শিল্পের প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নেবেন। অভিজ্ঞ ও নতুন তারকাদের সমন্বয়ে তৈরি আলোচিত নরডিক প্রজেক্টগুলো পরিবেশক ও অর্থায়নকারীদের সামনে তুলে ধরা হবে।

উৎসবের অন্যতম জনপ্রিয় মাধ্যম 'নরডিক কো-প্রোডাকশন মার্কেট'-এ রেকর্ড ১২০টিরও বেশি আবেদনের মধ্য থেকে ২১টি ছবি নির্বাচন করা হয়েছে। আয়োজক দেশ নরওয়ে থেকেই মনোনীত হয়েছে ৯টি প্রজেক্ট, যার ৫টিই নতুন নির্মাতাদের প্রথম কাজ। হরর, সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটের চলচ্চিত্রের পাশাপাশি 'ফ্রেঞ্চ ফোকাস' আয়োজনের আওতায় অর্থায়ন ও ডিস্ট্রিবিউশনের খোঁজে থাকা ৪টি ফরাসি প্রজেক্টও এখানে প্রদর্শিত হবে।

নির্মাণাধীন কাজের প্রদর্শনী বিভাগ 'ওয়ার্কস ইন প্রোগ্রেস'-এ ৪৩টি আবেদন থেকে ১৫টি ছবি জায়গা পেয়েছে। এবার উভয় বিভাগেই অ্যানিমেশন ঘরানার শক্তিশালী উপস্থিতি রয়েছে। ব্লকব্লাস্টার নির্মাতা হারাল্ড জোয়ার্টের অ্যানিমেশন ছবি 'ভিকুইনস' এই তালিকার শীর্ষে রয়েছে, যেখানে এলা পার্নেল ও রিটা ওরার মতো তারকারা কণ্ঠ দিয়েছেন। এছাড়া প্রথম স্যামি অ্যানিমেশন প্রজেক্ট 'সাভে' এবং আরও বেশ কয়েকটি শীর্ষমানের শিশুতোষ অ্যানিমেশন প্রদর্শিত হবে।

বাজারের রুদ্ধদ্বার প্রদর্শনীতে থাকবে আরও ১৮টি হাই-প্রোফাইল নরডিক প্রযোজনা। যার মধ্যে আন্তর্জাতিক স্তরে নজর কাড়া বিভিন্ন ড্রামা, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চলচ্চিত্র 'জো'স অ্যাসাইনমেন্ট' এবং নির্মাতা লেনে বার্গের ব্যক্তিগত জীবনের স্মৃতি নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র 'দ্য হর্সমেন অব দ্য অ্যাপোক্যালিপ্স' স্থান পেয়েছে।

নিউ নরডিক ফিল্মসচলচ্চিত্র উৎসবনরওয়েসিনেমাজগৎঅ্যানিমেশন