জাতীয়

দিঘলিয়ায় ট্রাকচাপায় মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

৩১ জুলাই ২০২৬
খুলনার দিঘলিয়ায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মা, দুই বছর বয়সী মেয়ে ও এক কিশোরী নিহত হয়েছেন।

খুলনার দিঘলিয়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফারজানা খাতুন (২২), তাঁর দুই বছর বয়সী মেয়ে মায়মুনা এবং ফারজানার শ্যালিকা রুবিয়া খাতুন (১৬)। মোটরসাইকেলচালক সিহাব শেখ ঘটনাস্থলে প্রাণে বেঁচে গেছেন।

পুলিশ জানায়, সিহাব শেখ মোটরসাইকেলে স্ত্রী, মেয়ে ও শ্যালিকাকে নিয়ে খুলনা থেকে নড়াইলের কালিয়া উপজেলার উদ্দেশে রওনা হয়েছিলেন। ডোমরা দক্ষিণ গ্রামে জীবন রায়ের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র জানান, দুর্ঘটনাকৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সড়ক দুর্ঘটনাখুলনাদিঘলিয়ানিহতট্রাক