জাতীয়

তিন দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর

৩০ জুলাই ২০২৬
তিন দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর
তিন দিনের সফরে ঢাকায় এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর।

তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া পোস্টে তাঁর আগমনের বার্তা নিশ্চিত করে। বেলা ২টা ৪১ মিনিটে এই তথ্য জানানো হয়।

বিশেষ দূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন উল্লেখ করেন, সার্জিও গরের এই সফর দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে।

সফরের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার তিনি কক্সবাজারে সরেজমিনে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা পর্যবেক্ষণ করতে যাবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সার্জিও গরযুক্তরাষ্ট্রবাংলাদেশরোহিঙ্গাকূটনীতি