রাজনীতি

তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

১ আগস্ট ২০২৬
তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
শনিবার সন্ধ্যায় তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।

গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায় অংশ নেন।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও বৈঠকে যোগ দেন।

বিএনপিতারেক রহমানস্থায়ী কমিটিগুলশানরাজনীতি