শিক্ষা

ঢাবি শেখ মুজিবুর রহমান হলের দুই শিক্ষার্থীর সিট বাতিল

১২ আগস্ট ২০২৬
ঢাবি শেখ মুজিবুর রহমান হলের দুই শিক্ষার্থীর সিট বাতিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে সমকামিতার অভিযোগে দুই শিক্ষার্থীর সিট বাতিলসহ তাঁদের হল থেকে স্থায়ীভাবে বের করে দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগে তাঁদের আবাসিক আসন স্থায়ীভাবে বাতিল করেছে হল প্রশাসন। মঙ্গলবার রাতে এ ব্যবস্থা নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান জানান, অভিযুক্ত দুই আবাসিক শিক্ষার্থীর হলের সিট স্থায়ীভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ জানান, গুরুতর অনিয়ম ও সামাজিক শৃঙ্খলাভঙ্গের প্রমাণ পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে তাঁদের তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসনের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়শেখ মুজিবুর রহমান হলসিট বাতিলশিক্ষার্থী