ঢাকা-সিঙ্গাপুর শিল্প প্রদর্শনীতে ১২ জন তরুণ শিল্পী পুরস্কার পেলেন

ঢাকায় সিঙ্গাপুর প্রজাতন্ত্রের হাইকমিশন ও ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারির আয়োজনে ‘ব্রিজিং হরাইজনস: আ ভিজ্যুয়াল ডায়ালগ অব নেচার, হেরিটেজ, ইনোভেশন’ নামের যৌথ শিল্প প্রদর্শনী শুরু হয়েছে।
উদ্বোধন করেন বরেণ্য শিল্পী ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী, প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। প্রদর্শনী কিউরেট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ। বাংলাদেশ ও সিঙ্গাপুরের অগ্রগণ্য শিল্পীদের বিভিন্ন মাধ্যমের কাজ এখানে উপস্থাপিত হয়েছে।
প্রদর্শনীর সময়ে বাংলাদেশের তরুণ শিল্পীদের মধ্যে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়, যার মধ্যে ১২ জন শিল্পীকে পুরস্কৃত করা হয়। সেরা ছয়জনের কাজও প্রদর্শনীতে অন্তর্ভুক্ত।
প্রদর্শনী চলবে ১৯ আগস্ট পর্যন্ত, প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।