ট্রাম্পের গলফ কোর্সের পাশে অস্ত্রসহ এক ব্যক্তি আটক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডোনাল্ড ট্রাম্পের একটি গলফ ক্লাবের পাশ থেকে অস্ত্র ও গুলিসহ ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গলফ ক্লাবের আশপাশে সন্দেহজনক চলাফেরার অভিযোগে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে ক্যালিফোর্নিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাঞ্চো পালোস ভার্দেস এলাকায় অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সের কাছাকাছি স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম জিনিন জন টায়েলে। আটককালে তাঁর কাছ থেকে একটি পিস্তল এবং অবৈধ গোলাবারুদ উদ্ধার করেছেন তদন্তকারীরা।
যে সময় এই ঘটনাটি ঘটে, সে সময় উক্ত গলফ কোর্সে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত একটি নৈশভোজে ডোনাল্ড ট্রাম্পের অংশ নেওয়ার কথা ছিল।