টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

টাঙ্গাইলের মধুপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের রক্তিপাড়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে যাত্রীবাহী এক বাসের সঙ্গে ট্রাকের তীব্র সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।