জুলাই আন্দোলনের তথ্যচিত্র নিয়ে হট্টগোল, এনসিপি নেতাদের অনুষ্ঠান ত্যাগ
রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ-অভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অপ্রীতিকর পরিস্থিতি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা’ শীর্ষক এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
অনুষ্ঠান চলাকালে প্রদর্শিত একটি তথ্যচিত্রে জুলাই আন্দোলনের সঠিক ধারাবাহিকতা উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ তোলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ বিষয়টিকে কেন্দ্র করে সেখানে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিবাদ জানিয়ে এনসিপি নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
হট্টগোল ও বিশৃঙ্খল পরিস্থিতির একপর্যায়ে আমন্ত্রিত বেশ কয়েকজন কূটনীতিককেও সভা ছেড়ে বেরিয়ে যেতে দেখা গেছে। অপ্রীতিকর এই ঘটনাটি নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সৃষ্টি হয়েছে।