জাতীয় স্বার্থে ট্রাম্পের নীতির বিরোধিতায় রাজি ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম জানিয়েছেন, দেশের স্বার্থ রক্ষা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো নীতি বা সিদ্ধান্তের প্রকাশ্যে বিরোধিতা করতেও তিনি প্রস্তুত। দায়িত্ব গ্রহণের পর ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া প্রথম বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর প্রথম যোগাযোগের কথা তুলে ধরে বার্নহ্যাম জানান, ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনা যথেষ্ট ভালো হয়েছে। কথোপকথনের সময় মার্কিন প্রেসিডেন্টকে তাঁর কাছে বেশ আন্তরিক মনে হয়েছে।
তবে মার্কিন প্রেসিডেন্টের ওপর তিনি ভরসা করেন কি না, সাক্ষাৎকারগ্রহীতার এমন প্রশ্ন পরপর ২ বার করা হলেও তিনি সরাসরি কোনো উত্তর দেননি। বিষয়টি এড়িয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই সামনে আসা পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।