জঙ্গল সলিমপুরে পানি পান করে অসুস্থ তিন পুলিশ সদস্য

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর ক্যাম্পের পানিতে বিষাক্ত গন্ধ পাওয়ায় তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। পানির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় অবস্থিত একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পে পানির ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। রোববার সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, সকালে পানি ঢালার সময় ট্যাংকের পানিতে সাদা ফেনা ও বিষাক্ত গন্ধ পাওয়া যায়। তবুও কিছু পানি পান করলে অসুস্থ হয়ে পড়েন তারা। প্রাথমিক ধারণা, পার্শ্ববর্তী বাড়ি থেকে আসা পাইপলাইনে কোনো বিষাক্ত পদার্থ প্রবেশ করেছে।
ঘটনার পর ট্যাংকের বাকি পানি ফেলে দিয়ে পরিষ্কার করা হয় এবং নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। অসুস্থ পুলিশ সদস্যদের অবস্থা আশঙ্কামুক্ত। গত ৯ মার্চ যৌথ অভিযানে এলাকার নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী।