গ্যাস সংকটে নরসিংদীতে স্থবির শিল্পকারখানা, শ্রমিকদের অলস সময়

গ্যাসের ঘাটতিতে নরসিংদীর সাটিরপাড়া, চৌয়ালা ও ঘোড়াদিয়া এলাকার কারখানা স্থবির। উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন বা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে ব্যস্ত।
সারা দেশে তীব্র গ্যাস সংকটের শিকার হয়েছে শিল্পখাত। এই সংকটের প্রভাবে নরসিংদী জেলার শিল্পোৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। টানা গ্যাস সরবরাহে ঘাটতির কারণে জেলার গ্যাসনির্ভর অনেক কারখানার উৎপাদন কার্যক্রম থমকে গেছে।
জেলার সাটিরপাড়া, চৌয়ালা ও ঘোড়াদিয়া এলাকার বেশ কয়েকটি কারখানায় এই সংকটের প্রভাব স্পষ্ট। কিছু কারখানা পুরোপুরি বন্ধ অবস্থায় রয়েছে, আবার কোথাও কাঁচামাল অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন।
কাজের অভাবে শ্রমিকদের মধ্যে অলসতা ছড়িয়ে পড়েছে। কেউ কেউ সময় কাটাতে কারখানার যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে ব্যস্ত হয়ে পড়েছেন। গ্যাস সংকট দূর না হওয়া পর্যন্ত এই স্থবিরতা অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় শিল্পপতিরা।