আন্তর্জাতিক

কুয়েতে সড়ক দুর্ঘটনায় মাগুরার প্রবাসী নিহত

১২ আগস্ট ২০২৬
কুয়েতে সড়ক দুর্ঘটনায় মাগুরার প্রবাসী নিহত
কুয়েতের মানগাফ এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় আবদুর রউফ মোল্লা নামে মাগুরার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আবদুর রউফ মোল্লা নামের এক প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে মানগাফ এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রউফের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার রাজাপুর ইউনিয়নে। তিনি দেশটিতে আল তুইয়েক নামের একটি কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন ধরে সেখানে কাজ করছিলেন।

নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে একটি দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন এবং পরে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ সোবাহান হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর চেষ্টা চলছে।

কুয়েতসড়ক দুর্ঘটনাপ্রবাসী বাংলাদেশিমাগুরা