শিক্ষা

কুয়েট অধ্যাপক রফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

১৩ আগস্ট ২০২৬
কুয়েট অধ্যাপক রফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন
অধ্যাপক ড. রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন কুয়েট শিক্ষকেরা।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। শিক্ষক সমিতির আয়োজনে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা এই কর্মসূচিতে অংশ নেন।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘দুর্বার বাংলা’র পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নেওয়া বক্তারা শিক্ষকের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ইনামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, সিএসই বিভাগের অধ্যাপক ড. এম এম এ হাসেম এবং মানবিক বিভাগের অধ্যাপক ড. রাজিয়া খাতুন। এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রফিকুল ইসলামের ওপর দুর্বৃত্তরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

কুয়েটশিক্ষক সমিতিমানববন্ধনহামলাখুলনা