শিক্ষা

এসএসসি: ৬৬৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস, শূন্য পাস ৩১২টিতে

১০ আগস্ট ২০২৬
এসএসসি: ৬৬৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস, শূন্য পাস ৩১২টিতে
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ৬৬৯টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করলেও ৩১২টি স্কুলের সবাই অনুত্তীর্ণ হয়েছে।

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ভিন্নমুখী চিত্র উঠে এসেছে। এ বছর দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে বসা সব পরীক্ষার্থীই কৃতকার্য হয়েছে।

অন্যদিকে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র ছিল সম্পূর্ণ উল্টো। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে একজনও পাসের মুখ দেখতে পারেনি, অর্থাৎ সবাই ফেল করেছে।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সর্বমোট ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। তাদের মধ্য থেকেই ৬৬৯টি প্রতিষ্ঠানের শতভাগ সফলতা এবং ৩১২টি প্রতিষ্ঠানের শতভাগ ব্যর্থতার চিত্র সামনে এলো।

এসএসসি ফলাফলশিক্ষা প্রতিষ্ঠানশতভাগ পাসপরীক্ষার ফল