খেলা

এজেন্টদের অবৈধ লেনদেন: ১৬৫ কোটি টাকা জরিমানা গুনছে চেলসি

৩১ জুলাই ২০২৬
এজেন্টদের অবৈধ লেনদেন: ১৬৫ কোটি টাকা জরিমানা গুনছে চেলসি
এজেন্ট ফি দেওয়ার নিয়ম ভঙ্গ করায় ইংলিশ ক্লাব চেলসিকে প্রায় ১৬৫ কোটি টাকা জরিমানা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন।

২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে খেলোয়াড়দের এজেন্টদের অর্থ দেওয়ার ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিকে বিশাল অঙ্কের জরিমানা করেছে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। নিয়ম ভাঙার অপরাধে লন্ডনের ক্লাবটিকে ১ কোটি পাউন্ড, যা প্রায় ১৬৫ কোটি টাকার সমান, জরিমানা করা হয়েছে।

অর্থদণ্ডের পাশাপাশি চেলসির ওপর অতিরিক্ত শাস্তিমূলক পদক্ষেপও নেওয়া হয়েছে। আগামী দুটি দলবদল মৌসুমে ক্লাবটির নতুন ফুটবলার নিবন্ধনের ওপর স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তবে শাস্তির অংশ হিসেবে চেলসির ৬ পয়েন্ট কেটে নেওয়ার যে স্থগিত সিদ্ধান্ত ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল, ক্লাবটির আবেদনের ভিত্তিতে তা বাতিল ঘোষণা করা হয়েছে।

চেলসিফুটবল অ্যাসোসিয়েশনএফএজরিমানাপ্রিমিয়ার লিগ