প্রযুক্তি

একটি সিগন্যাল অ্যাকাউন্টে এখন লিংক করা যাবে একাধিক ফোন

৪ আগস্ট ২০২৬
একটি সিগন্যাল অ্যাকাউন্টে এখন লিংক করা যাবে একাধিক ফোন
একটি ফোন নম্বরে একাধিক অ্যান্ড্রয়েড ও আইফোন লিংক করার সুবিধা নিয়েছে সিগন্যাল, যাতে সব ডিভাইসে একসাথে মেসেজ চেক করা যায়।

একটি ফোন নম্বরে একাধিক অ্যান্ড্রয়েড ও আইফোন লিংক করার সুবিধা নিয়েছে সিগন্যাল। এর আগে এই অ্যাপে পিসি ও আইপ্যাড লিংক করা সম্ভব হলেও অতিরিক্ত ফোন যুক্ত করা যায়নি।

এই নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সব লিংক করা ডিভাইসে নতুন মেসেজ চেক করে উত্তর দিতে পারবেন। নিরাপত্তা নিশ্চিত করতে আগের মেসেজগুলোর এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড কপি নতুন ডিভাইসে স্থানান্তর করা বা না করা—এ বিষয়ে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন।

অ্যান্ড্রয়েডে ভার্সন ৮.২০ এবং আইফোন/আইপ্যাডে ভার্সন ৮.২২-এর মাধ্যমে এই আপডেটটি বর্তমানে রোলআউট করা হচ্ছে।

সিগন্যাল জানিয়েছে, ফোল্ডেবল ফোনসহ বড় ডিভাইসগুলোর জন্য ইন্টারফেসে উল্লেখযোগ্য উন্নতি করা হয়েছে, যা অ্যান্ড্রয়েড ট্যাবলেট সাপোর্ট সম্ভব করেছে। তবে কোম্পানিটি স্বীকার করেছে যে অ্যান্ড্রয়েড অ্যাপের বড় স্ক্রিন ভার্সন এখনো উন্নয়নের ধাপে রয়েছে এবং ক্রোমবুক অ্যাপের ইন্টারফেস অপ্টিমাইজ করার কাজ চলছে।

সিগন্যালপ্রাইভেসিঅ্যান্ড্রয়েডআইফোনআপডেট