আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে চায় সিরিয়ার অন্তর্বর্তী সরকার

২৬ জুলাই ২০২৬
ইসরায়েলের সঙ্গে একটি যৌথ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সিরিয়া জোর তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে একটি যৌথ নিরাপত্তা চুক্তি করতে চাইছে সিরিয়া। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, এই লক্ষ্য অর্জনে দামেস্ক বর্তমানে সক্রিয় কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ‘আল মুকাবেলা’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে রবিবারে সিরীয় প্রেসিডেন্ট এই তথ্য প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই দ্বিপক্ষীয় চুক্তি অঞ্চলে স্থায়িত্ব আনবে এবং একটি সমন্বিত শান্তি প্রক্রিয়া শুরুর মাধ্যম হিসেবে কাজ করবে।

একাধিক দেশ এই সমঝোতা বাস্তবায়নে মধ্যস্থতা করছে বলে জানান শারা। সম্প্রতি দক্ষিণ সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থলভিত্তিক হামলা বাড়ার পর দামেস্কের তরফ থেকে এই আপসমুখী পদক্ষেপের কথা জানা গেল।

সিরিয়াইসরায়েলআহমেদ আল-শারানিরাপত্তা চুক্তিমধ্যপ্রাচ্য