আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

১ আগস্ট ২০২৬
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
সাময়িক বিরতির পর ইরানের ক্ষেপণাস্ত্র, জ্বালানি ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সপ্তাহান্তে এই হামলা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

সাময়িক বিরতির পর ইরানে আবার হামলা চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শনিবার বা আজ রোববার এই হামলা শুরু হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে ইরানও হুঁশিয়ারি দিয়েছে যে তারা প্রতিশোধ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা সিএনএনকে এই তথ্য জানান। গত বুধবার রাতে ইরানে ব্যাপক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এর পাঁচ দিন আগে টানা ১৩ দিন ধরে ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী। পাল্টা জবাবে তেহরান কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন বাহিনীর সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত ধ্বংস করতে দুই সপ্তাহ ধরে হামলা চালানোর জন্য মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রস্তুত রয়েছে। বেসামরিক জ্বালানি স্থাপনাগুলোকেও লক্ষ্য করা হতে পারে। এ ছাড়া তেহরানের দক্ষিণে পিক্যাক্স পর্বতসহ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে একাধিক হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এই পরিকল্পনা বাতিল হওয়ারও সম্ভাবনা রয়েছে।

ইরানযুক্তরাষ্ট্রহামলাপারমাণবিক স্থাপনামধ্যপ্রাচ্য