বিনোদন

ইউটিউবে গ্যাংনাম স্টাইলের ৬০০ কোটি ভিউয়ের নতুন রেকর্ড

২৬ জুলাই ২০২৬
ইউটিউবে গ্যাংনাম স্টাইলের ৬০০ কোটি ভিউয়ের নতুন রেকর্ড
দক্ষিণ কোরিয়ার গায়ক সাইয়ের সাড়া জাগানো গান 'গ্যাংনাম স্টাইল' ইউটিউবে ৬০০ কোটি ভিউ অতিক্রম করে প্রথম কে-পপ ভিডিও হিসেবে নতুন রেকর্ড গড়েছে।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী সাইয়ের আলোচিত গান ‘গ্যাংনাম স্টাইল’ ইউটিউবে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছে। মুক্তির ১৪ বছর পরও জনপ্রিয়তা ধরে রাখা এই গানের ভিডিওচিত্রটি ৬০০ কোটি বা ৬ বিলিয়ন ভিউ পার করেছে। কে–পপ ধারার কোনো ভিডিও হিসেবে এই প্রথম কেউ এই উচ্চতায় পৌঁছাল।

গায়ক সাইয়ের প্রতিষ্ঠান পি নেশন গত সোমবার এই সাফল্যের তথ্যটি প্রকাশ করে। তাদের দেওয়া তথ্যানুযায়ী, গত শুক্রবার বিকেলেই ভিডিওচিত্রটি ৬০০ কোটি ভিউ অর্জন করে নেয়। ২০১২ সালের জুলাই মাসে গানটি প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছিল।

প্লাটফর্মটিতে গানটি ধারাবাহিকভাবে দর্শক টেনে চলেছে। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে ভিডিওটি ৫০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছিল। সেখান থেকে পরবর্তী ১০০ কোটি ভিউ যুক্ত হতে সময় লেগেছে প্রায় দুই বছর সাত মাস।

গ্যাংনাম স্টাইলসাইইউটিউবকে-পপ