জাতীয়

আযাদের আপিল শুনানি ১৭ আগস্টে, ৪ হাজার ৯১৫ দিন বিলম্ব মার্জনা চাওয়া

১০ আগস্ট ২০২৬
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের করা আপিল শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এই সিদ্ধান্ত নেন।

আপিলকারী পক্ষের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১৩ বছর আগে দেওয়া রায়ের বিরুদ্ধে গত ৬ জুলাই বিলম্ব মার্জনাসহ আপিল করেন আবুল কালাম আযাদ। এই আবেদনে ৪ হাজার ৯১৫ দিন বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যদণ্ডের সাজা স্থগিতের দাবি জানানো হয়েছে।

আবুল কালাম আযাদআপিল বিভাগমৃত্যুদণ্ডমানবতাবিরোধী অপরাধআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল