জাতীয়

আখাউড়ায় শর্টসার্কিটের আতঙ্কে ৮ জন আহত

১৪ আগস্ট ২০২৬
আখাউড়ায় শর্টসার্কিটের আতঙ্কে ৮ জন আহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর কেল্লা শহীদ মাজারে শর্টসার্কিটের আতঙ্কে দৌড়াদৌড়ি করতে গিয়ে গ্লাস ভেঙে ৮ জন মাজারভক্ত আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহ্যবাহী খড়মপুর কেল্লা শহীদ (রহ.) মাজারে উরশ চলাকালে হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিটের ঘটনায় ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এতে দৌড়াদৌড়ি করতে গিয়ে মাজারের কাঁচ ভেঙে অন্তত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মাজারের মসজিদের ভেতরে এই ঘটনা ঘটে। আতঙ্কিত হয়ে বের হতে গিয়ে ভক্তরা দৌড়ানোর সময় গ্লাস ভেঙে পড়ে। আহতদের মধ্যে কসবা, কিশোরগঞ্জ, ভৈরব ও নবীনগরের বিভিন্ন এলাকার ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর মাজারে থাকা অস্থায়ী চিকিৎসা টিম আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়। পরে রাত ৯টার দিকে অ্যাম্বুলেন্সে তাদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শর্টসার্কিটের আতঙ্কে ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে তিনি জানান।

আখাউড়াশর্টসার্কিটআহতখড়মপুর কেল্লা মাজারব্রাহ্মণবাড়িয়া