অপরাধ

অ্যালেক্স ইমন হত্যা মামলার মূল আসামিসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার

১৪ আগস্ট ২০২৬
অ্যালেক্স ইমন হত্যা মামলার মূল আসামিসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার
মোহাম্মদপুরে কিশোর গ্যাং নেতা অ্যালেক্স ইমন হত্যা মামলায় মূল আসামিসহ মোট পাঁচজনকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং নেতা অ্যালেক্স ইমন হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত জহিরুল ইসলাম ওরফে বিপুলসহ মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার বিকেলে কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।

গত ১২ এপ্রিল রায়েরবাজার বেড়িবাঁধের রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় অ্যালেক্স ইমনকে। ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। হত্যাকাণ্ডের পরপরই চারজনকে আটক করা হয়েছিল। সব মিলিয়ে এই মামলায় এখন পর্যন্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করল র‍্যাব।

অ্যালেক্স ইমনর‍্যাবগ্রেপ্তারমোহাম্মদপুরহত্যা মামলা