খেলা

অনূর্ধ্ব-২০ দলের কোচ জোন্সের বেতন পরিশোধের দাবি বাফুফের

১০ আগস্ট ২০২৬
অনূর্ধ্ব-২০ দলের কোচ জোন্সের বেতন পরিশোধের দাবি বাফুফের
অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্সের বেতন না পাওয়ার অভিযোগের প্রেক্ষিতে নির্দিষ্ট সময়েই টাকা পাঠানোর দাবি করেছে বাফুফে।

বাংলাদেশ জাতীয় ছেলেদের অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সের বেতনের অর্থ যথাসময়ে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার দুপুরে সংস্থাটির সাধারণ সম্পাদক জানান, নিয়ম অনুযায়ী ১০ তারিখের মধ্যেই কোচের পাওনা পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর আগে সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে নিজের পাওনা না পাওয়ার কথা প্রকাশ করেন ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স। তিনি জানান, এখনো বেতনের অপেক্ষায় দিন গুনছেন এবং সময়মতো অর্থ না পাওয়ায় স্ত্রী ও সন্তানের খাবারের টাকাও পাঠাতে পারছেন না।

অনূর্ধ্ব-২০ কোচের এই সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তার পরেই বাফুফের বেতন না দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়। তবে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্ধারিত চুক্তি মেনেই তাঁর অর্থ পরিশোধ করা হয়েছে।

বাফুফেজেরার্ড জোন্সবাংলাদেশ ফুটবলঅনূর্ধ্ব-২০ কোচ