জাতীয়

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের তীব্র প্রতিবাদ বিদ্যুৎ বিভাগের

৩ আগস্ট ২০২৬
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়ে গ্রাহকদের প্রমাণসহ অভিযোগ দাখিলের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সামাজিক মাধ্যমে বা বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলসংক্রান্ত যেসব দাবি ও অপপ্রচার চালানো হচ্ছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে সংস্থাটি সবাইকে বিভ্রান্তি না ছড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে।

সোমবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত বিল নিয়ে এর আগে যেসব অভিযোগ পাওয়া গিয়েছিল, বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো সেগুলোর সমাধান নিশ্চিত করেছে। তাই বিষয়টি নিয়ে নতুন করে অপপ্রচার চালানোর কোনো সুযোগ বা যৌক্তিকতা নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরপরও কোনো গ্রাহকের যদি অতিরিক্ত বিদ্যুৎ বিল বা ভৌতিক বিলসংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ থাকে, তবে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিতে পারেন। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে গ্রাহকদের সেসব আবেদন যাচাই করে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎ বিলবিদ্যুৎ বিভাগঅপপ্রচারঅভিযোগ